ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ছাগল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছাগল মালিকে পিটিয়ে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / ১০৭০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কচুক্ষেতের উপর দিয়ে ছাগল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছাগল মালিক আনোয়ার হোসেনকে (৫০) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ক্ষেত মালিকের বিরুদ্ধে।  সোমবার (৫ এপ্রিল) বিকেল উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পরে রাত ৮টার দিকে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কৃষক আনোয়ার হোসেনের স্ত্রী শাহানারা খাতুন একটি ছাগল নিয়ে গ্রামের নূর ইসলামের ছেলে রনির কচুক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে ক্ষেত মালিক রনির সঙ্গে শাহানারা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবক রনি ক্ষুব্ধ হয়ে শাহানারাকে মারধর করেন। খবর পেয়ে কৃষক আনোয়ার হোসেন ছুটে এলে তাকেও বেধড়ক পেটান এবং একটি গাছের সঙ্গে ধাক্কা মারেন।

এ সময় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথমে আপস মীমাংসার জন্য বিষয়টি ধামাচাপা দেওয়া হলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

নিহত আনোয়ার হোসেনের স্ত্রী শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, রনি আমার স্বামীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এবং গাছের সঙ্গে ধাক্কা মেরে মাথা থেঁতলে দেন। এতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রনি পলাতক রয়েছে।

ট্যাগস :

ছাগল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছাগল মালিকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১