ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন ভেংগে ও বালু জব্দ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / ১০৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর কলেজের পূর্ব পাশে জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু দস্যু।

গত কাল ২ এপ্রিল রোজ শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। সে সময় ২ টি ড্রেজার মেশিন ও ১২ টি প্লাস্টিকের পাইপ জ্বালিয়ে ধ্বংস করেছে এবং প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার মোটা বালি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সে সময় খোলা নিলাম এর মাধ্যমে উক্ত বালু বিক্রি করেন উপজেলা প্রশাসন।

সর্বোচ্চ বিট ডাকা হয় তিন লাখ ২৫ হাজার টাকা ভ্যাট সহ মোট ৪ লক্ষ টাকা সাথে সাথেই উপজেলা প্রশাসনের হাতে দিয়ে দেন। সে সময় আরো উপস্থিত ছিলেন, সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ জোবায়ের হোসেন খান, ডাংধরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, পাররামরামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান আলী আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ আবদুর রাজ্জাক, মোঃ আব্দুল আলিম, ও সাংবাদিকবৃন্দ ।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে কোন বালু দস্যুকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবেনা।

দেশের মঙ্গলের জন্য আমরা সবাই অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকব।

ট্যাগস :

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন ভেংগে ও বালু জব্দ

আপডেট সময় : ০৯:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১