ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে বসেই দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলে বসেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাগুলো করেছি।

স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ওয়াশিংটনের হোটেল রিজ কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

আইএমএফ প্রধানের সঙ্গে আলাপে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, জেলে থাকা অবস্থায় বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই পরিকল্পনাগুলো করেছি। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করি। দেশের এই উন্নয়ন রাতারাতি হয়নি, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল।

ট্যাগস :

জেলে বসেই দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছি

আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩