শিরোনাম:
জয়পুরহাটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার
Astha DESK
- আপডেট সময় : ০৭:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১০৮৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার
জয়পুরহাট প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জয়পুরহাটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন।
সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বেসরকারি এনজিও ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
























