ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

জয়পুরহাটে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ১০৯০ বার পড়া হয়েছে

জয়পুরহাটে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট আলী আহম্মেদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় পিতা ও পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মতলেব ও তার ছেলে বাবু। রায় ঘোষণার সময় আসামিরা পালাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জিতারপুর গ্রামে আলী আহম্মেদ বাড়িতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে মতলেব ও তার ছেলে বাবু আলী আহম্মেদকে রড, লাঠি ও চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

জয়পুরহাটে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩