ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে চাকাই পিষ্ট হয়ে ধাক্কায় যুবক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাসের চাকাই পিষ্ট হয়ে সপ্রাণ হারিয়েছেন মোটরসাইকেল চালক রাতুল হোসেন (২০) নামের রেডেক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। তিনি উপজেলার নতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে।

বুধবার সকালে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের কাঁপাশহাটিয়া বটতলা নামক স্থানে সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী প্রান্ত নামে আরও যুবক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হরিণাকুণ্ডু থেকে ঝিনাইদহগামী খন্দকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস (খুলনা-মেট্রো-জ-১১-০০২৮) দুর্ঘটনা কবলিত এলাকায় সড়কের ওপর পিছন থেকে ঝিনাইদহগামী ওই মোটর সাইকেলটিকে সজওে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় বাসটি মোটর সাইকেলের চালক রাতুলের বুকের ওপর ও পিছনে বসে থাকা যুবক প্রান্ত‘র পায়ের ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত যুবকের বুকে প্রচন্ড আঘাত লেগেছিল। প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আসার পরই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আর একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসচালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত ওই বাসটিকে জব্দ করা হয়েছে।

ট্যাগস :

ঝিনাইদহে চাকাই পিষ্ট হয়ে ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় : ০১:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১