শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সাঈদীর গায়েবানা জানাজা সম্পন্ন
Doinik Astha
- আপডেট সময় : ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১০৪৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে মাওলানা সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ৮ টায় সালন্দর আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মাওলানা সাঈদীর জানাজায় ঠাকুরগাঁও জেলা জামায়তে নেতৃবিন্দের পাশাপাশি আলেম-ওলামাসহ জেলার সর্ব স্তরের হাজারও মানুষ অংশ নেয়।
এসম বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান ও জানাজা নামাজ শেষে দোয়া করেন জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকীম।




















