ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু

ডুমুরিয়ায় লিফলেটসহ বোমা উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

ডুমুরিয়ায় লিফলেটসহ বোমা উদ্ধার

খুলনা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় খালেদা জিয়ার মুক্তির লিফলেট ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিফলেটসহ ৯টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এর আগে একাধিক বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে ছয় থেকে সাতটি বোমা বিস্ফোরণ করে দুর্বৃত্তরা কিছু লিফলেট ও বোমাভর্তি একটি ব্যাগ ফেলে মোটরসাইকেলে পালিয়ে যায়। মাথায় হেলমেট থাকায় কাউকে চেনা যায়নি।

আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ রায় বলেন, প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আমরা বাজারের ভূমি অফিস মোড়ে অগ্রণী যুব সংঘ ক্লাবে মিটিং করছিলাম। এ সময় বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে দেখি মানুষ দৌড়াচ্ছে।

ডুমুরিয়া থানার ওসি (অপারেশন) কবিরুল হোসেন বলেন, ছয় থেকে সাতটি বোমার বিস্ফোরণ হয়েছে। ৯টি তাজা বোমা ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিফলেট উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ডুমুরিয়ায় লিফলেটসহ বোমা উদ্ধার

আপডেট সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩