ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে জয়ী নৌকার মনু ও আনোয়ার

News Editor
  • আপডেট সময় : ১১:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫৬৪২ ভোট। অন্যদিকে, বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ২৯২৬ ভোট। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে অংশ নিয়েও জামানত হারান তিনি। 

আজ শনিবার সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। নির্বাচনের মাঠে অধিকাংশ কেন্দ্রেই বিএনপি নেতাকর্মীদের দেখা মেলেনি। এমনকি খুঁজেও পাওয়া যায়নি। অন্যদিকে, সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে সরব ও তৎপর ছিলো আওয়ামী লীগ কর্মীরা।

এদিকে ভোটের উৎসবকে নষ্ট হওয়ার জন্য বিএনপির হাইকমান্ডকে দায়ী করেছেন স্থানীয় জনগণ। প্রার্থী বাছাইয়ে দলটির সিদ্ধান্ত ভুল বলে মনে করছেন স্থানীয়রা। কারণ সালাহউদ্দিন আহমেদ এই আসনের ভোটারই নন।

এদিকে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

শনিবার শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন। এই প্রথম ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৫টা পর্যন্ত।

নওগাঁ-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। মোট ১০৪টি ভোট কেন্দ্রে ৭২১টি ভোটকক্ষে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে জয়ী নৌকার মনু ও আনোয়ার

আপডেট সময় : ১১:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০