ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী।

সোমবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে নেপালের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এটিই বাংলাদেশে নেপালের রাষ্ট্রপতি পর্যায়ের প্রথম সফর। বিদ্যা দেবী ভাণ্ডারী ২২ ও ২৩ মার্চ দুইদিন ঢাকায় অবস্থান করবেন।

কিছুক্ষণ পরই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বিকেলে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগদান করবেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়েছে।

সন্ধ্যায় বিদ্যা দেবী ভান্ডারী বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় রাষ্ট্রপতির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে। রাতে নেপালের রাষ্ট্রপতি এবং তার প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার বেলা ১১টায় নেপালের রাষ্ট্রপতি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বেলা ২টায় তিনি বারিধারায় নেপাল দূতাবাসের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিদ্যা দেবী ভান্ডারী বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

নেপালের প্রেসিডেন্টের প্রতিনিধিদলে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

ট্যাগস :

ঢাকায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

আপডেট সময় : ০৫:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১