ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

ঢাবিতে ফখরুলের কুশপুতুল দাহ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

ঢাবিতে ফখরুলের কুশপুতুল দাহ

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিট অফিসারকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তল দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা। আজ মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মির্জা ফখরুলের কুশপুতুল দাহ করা হয়।

এ সময় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে বলতে চাই, আপনি নিজে একজন বয়স্ক লোক হয়ে নিজের মেয়ের বয়সের একজন মেয়েকে কীভাবে বলতে পারেন আপনি তাকে দেখে হিটেড হয়ে যান। এরকম একজন লোক দলের মহাসচিব কীভাবে হয় সেটাই আমাদের প্রশ্ন। কীভাবে কথা বলতে হয় আপনাকে শিখতে হবে। না পারলে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনি এসে শিখে যান কীভাবে কথা বলতে হয়, কোন ভাষায় প্রতিবাদ জানাতে হয়।

তিনি আরো বলেন, আপনাকে অবশ্যই সংবাদ সম্মেলনে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে আগামী ভোটে আমরা দেখিয়ে দেবো আমাদের ক্ষমতা কতটুকু। আপনি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবেন ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো।

কুশপুতুল দাহের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, বিএনপি বয়কট’সহ মির্জা ফখরুলকে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ঢাবিতে ফখরুলের কুশপুতুল দাহ

আপডেট সময় : ০৩:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩