ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

তালশাঁস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক মেম্বার নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃবাগেরহাটে সদর উপজেলায় তালশাঁস কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে সাবেক মেম্বার নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার ডেমা গ্রামের মিঠাপুকুর দক্ষিণপাড় এলাকায় বিরোধপূর্ণ একটি জমির তালগাছ থেকে তালশাঁস কাটা নিয়ে এ সংঘর্ষ হয়।

নিহত সাবেক মেম্বারের নাম ফজলু তরফদার।

স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় ফজলু তরফদারকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানে মারা যান তিনি।

পুলিশ জানায়, রোববার বিকালে ডেমা গ্রামে আশবাব তরফদারের ছেলে ফজলু তরফদার বিরোধপূর্ণ জমিতে তালগাছের শাঁস কাটার সময় প্রতিবেশী ইয়াকুব গাজীর ছেলে দুলু গাজী বাধা দেন। বাগ-বিতণ্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এসময় ফজলু তরফদারের দায়ের কোপে দুলু গাজী আহত হন।

[irp]

এসময় দুলু গাজীর লোকজন এসে ফজলু তরফদারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে খুমেক হাসপাতালে নিয়ে যায়।

এদিকে দুলু গাজীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় তার পরিবার।

নিহতের ছেলে গিয়াস তরফদার বলেন, স্থানীয় দেলোয়ার গাজির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আমার বাবা রোববার বিকেলে জমির একটি তালগাছে শাঁস কাটতে গেলে দেলোয়ার গাজী ও তার ছেলে আব্দুল্লাহ গাজীসহ আরো কয়েকজন বাধা দেয়। একপর্যায়ে দেলোয়ার গাজী, তার ছেলে আব্দুল্লাহ গাজী ও সহযোগীদের হামলায় বাবা মারা যান।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ জানান, সদর উপজেলার ডেমা গ্রামে তালশাঁস কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। এদের মধ্যে ফজলু তরফদার পরে মারা যান।

জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

তালশাঁস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক মেম্বার নিহত

আপডেট সময় : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১