ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে মিসর, তুরস্ক ও পাকিস্তান। যারা দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুলোতে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। সূত্র-অ্যাক্সিওস।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।

জবাবে ইরান ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। সূত্র: সিএনএন।

হরমুজ প্রণালিকে ঘিরে এই সংকট বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। পাল্টাপাল্টি হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ওঠানামা দেখা গেছে এবং তেলের দামে বাড়তে শুরু করে। যার প্রভাব সারা পৃথিবীতে পড়েছে।

সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি পোষ্টে জানান, চলমান আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে পাঁচ দিনের জন্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি নাকচ করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি।

তাদের মতে, কিছু আঞ্চলিক দেশ উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে এবং সামরিক প্রস্তুতির সময় বাড়াতে ওয়াশিংটন এই অবস্থান নিয়েছে। সূত্র: আল জাজিরা।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র জানিয়েছে, গত দুই দিন ধরে পাকিস্তান, মিসর ও তুরস্ক সক্রিয়ভাবে দুই দেশের মধ্যে বার্তা পৌঁছে দিচ্ছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। সূত্র: রয়টার্স।

সূত্রটির দাবি, মধ্যস্থতা প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে এবং আলোচনার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধের অবসান ও অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান।

রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান, তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেছেন—সংঘাতের বিস্তার ঠেকানো এবং এর প্রভাব সীমিত রাখা এখন সবচেয়ে জরুরি। সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স, সিএনএন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

আপডেট সময় : ১১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬