তেল না পেয়ে পাম্প ব্যবস্থাপককে হত্যা: ট্রাক চালক আটক
- আপডেট সময় : ১১:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
তেল না পেয়ে পাম্প ব্যবস্থাপককে হত্যা: ট্রাক চালক আটক
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে হত্যার ঘটনায় সন্দেহভাজন ট্রাক চালককে আটক করা হয়েছে।
র্যাব যশোরের অধিনায়ক এ টি এম ফজলে রাব্বি বলেন, রোববার বিকাল ৪টা ৩৫ মিনিটে বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে ট্রাক চালক সুজাত আলীকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় যশোরে এক সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক বলেন, এ ঘটনায় জড়িত জহুর নামে আরেক ব্যক্তিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
ঘটনার বর্ণনায় জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত নড়াইলের তানভীর ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ট্রাকচালক সুজাত আলী এবং তার সহকারী (হেলপার) জহুর ডিজেল নিতে যান। কিন্তু মজুদ শেষ হয়ে যাওয়ায় ব্যবস্থাপক নাহিদ সরদার তাদের তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হন ট্রাকচালক।
নাহিদ সর্দার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে ও মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও আহত জিহাদুল ইসলাম (২৭) তুলারামপুর গ্রামের জহুরুল মোল্লার ছেলে।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী বলেন, রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















