শিরোনাম:
দশমিনায় হাতপাখা প্রার্থীর নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১১৯৩ বার পড়া হয়েছে
এইচ এম বাহাউদ্দীন নোমান, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ;-
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও পীর সাহেব চরমোনাই মনোনিত দশমিনা উপজেলাধীন ২নং আলীপুর ইউনিয়নের হাতপাখার প্রার্থী, হাজী মুহাঃ আল-আমিন সাহেবের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১১ এপ্রিল দশমিনা উপজেলার তিন ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার প্রচারণা। তারই অংশ হিসেবে আজ ১৪ই মার্চ রবিবার সকাল ১০ টায় স্থানীয় আলীপুর বাজার মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীর এই নির্বাচন পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
হাজী আল-আমিন সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মনির সাহেবের সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সেক্রেটারি মাওঃ আর আই এম অহিদুজ্জামান।
প্রধান অতিধি তাঁর বক্তব্যে বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।তিনি জনসাধারণের উদ্দ্যেশে বলেন, যদি দেশে শান্তি চান, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, দেশকে দূর্নীতির হাত থেকে রক্ষা করতে চান, তাহলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এর বিকল্প কোন পথ নেই।
তিনি কোরআনের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি, হাতপাখার প্রতিকে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরো হুশিয়ার দিয়ে বলেন, গত নির্বাচন গুলোর মত যদি এবারও নির্বাচন নিয়ে কারচুপির মত ঘটনা ঘটে, তাহলে এর সমুচিত জবাব দেয়া হবে ইনশাআল্লাহ । হাতপাখার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাজী আলআমিন সাহেব জনগণকে আশ্বস্ত করে বলেন, আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, আমি এই ইউপি ভবনকে দূর্নীতি মুক্ত করবো।
সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, ডাকাতদের ব্যাপারে জনগনকে সাথে তাদের দমন নয়, নির্মূল করবো এবং জনগণের অধিকার বাস্তাবায়ন করতে সরকার কর্তৃক নির্ধারিত সকল উন্নয়নের শতভাগ কাজ করবো ইনশাআল্লাহ। এসময় আরো উপস্থিত, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলার সভাপতি, আলহাজ্ব মজিবুর রহমান আজবাহার প্যাদা, সেক্রেটারি, হাঃ মুহাঃ ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক,মাওঃ আঃ রহিম। ইসলামী যুব আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও দশমিনা উপজেলার সাধারণ সম্পাদক,হাঃ তাহের খান,যুব আন্দোলন দশমিনা উপজেলার সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন রুহানী, সহ-সভাপতি ক্বারী নুরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন স্থানীয় ও উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী।


























