ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় ১লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

Md Elias
  • আপডেট সময় : ০৩:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / ১০৬৪ বার পড়া হয়েছে
দীঘিনালায় ১লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা” সবাইকে বাংলা নববর্ষ ১৪২৯ এর শুভেচ্ছা। খাগড়াছড়ির দীঘিনালায় শুভ নববর্ষ ১লা বৈশাখ ১৪২৯ কে বরণ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হমিদা মুস্তফা’র সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হয়। এতে উপজেলা প্রশাসন, পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও সকল সহযোগী সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মঙ্গল শোভাযাত্রায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোহাম্মদ মাইন উদ্দিন, মাহমুদা বেগম লাকী, নলেজ চাকা জ্ঞান প্রমূখ।
ট্যাগস :

দীঘিনালায় ১লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

আপডেট সময় : ০৩:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২