ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

দীর্ঘ একমাস বন্ধের পর কাল থেকে চুয়াডাঙ্গায় আদালতের কার্যক্রম শুরু হচ্ছে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ একমাস বন্ধ থাকার পর কাল সোমবার থেকে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার দুপুরে বিশেষ জরুরি সভা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন এই ঘোষণা দেন। তিনি বলেন, ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চলবে।

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান এবং নাজির মো. মাসুদজ্জামান ও বেঞ্চ সহকারী জহুরুল ইসলাম নামের দুইজন কর্মচারীর জেলার বাইরে বদলীর দাবিতে গত ১৮ মার্চ আইনজীবীরা অনির্দিষ্টকালের আদালত বর্জন কর্মসূচির ডাক দেয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান সম্প্রতি ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনালে জেলা জজের পদ মর্যাদায় বদলী হয়েছেন।

এদিকে আজ রোববার দুপুরে নবাগত জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বৈঠক করেন। অভিযুক্ত দুই কর্মচারীকে সাময়িকভাবে ছুটিতে পাঠানোর আশ্বাসে সোমবার থেকে আদালতের কার্যক্রমে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় বারের সেক্রটারী তালিম হোসেন সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারী এসএম রফিউর রহমান, শহিদুল হক, মারুফ ছরোয়ার বাবু, নাজমুল হাসান লাভলু, মানি খন্দকার ও মনিবুল হাসান পলাশ বক্তব্য রাখেন।

ট্যাগস :

দীর্ঘ একমাস বন্ধের পর কাল থেকে চুয়াডাঙ্গায় আদালতের কার্যক্রম শুরু হচ্ছে

আপডেট সময় : ০১:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১