ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই বাংলাদেশী শ্রমিককে কুপিয়ে আহত করছে চিনা নাগরিক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৩৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পের কাজে নিয়াজিত দুই বাংলাদেশী শ্রমিককে কুপিয়ে আহত করছে এক চিনা নাগরিক।

আহতরা হলেন প্রকল্পের শ্রমিক আব্দুল্লাহ (২৬) ও হায়দার (২৭)। ২৮ মে (শুক্রবার) রাত আটটার দিকে প্রকল্পের কোন্ডা অফিসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চাইনিজ নাগরিকের নাম মিষ্টার ও ওয়াং। তিনি ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্প ফোরম্যান হিসাবে কর্মরত।

[irp]

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের বেতনভাতা মিষ্টার ও ওয়াং দিয়ে থাকেন। শুক্রবার তারা বেতন আনতে ওয়াংয়ের কাছে যান।

এসময় তিনি মোট বেতনের চেয়ে কম টাকা তাদের দিতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মিষ্টার ও ওয়াং চাপাতি দিয়ে আব্দুল্লাহকে কোপ দেয়। আব্দুল্লাহ হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তার ডান হাতের তিনটি আঙ্গুল কেটে যায়।

এ সময় হায়দার বাঁধা দেয়ার চেষ্টা করলে তাকেও চাপাতি দিয়ে কোপ দেয় ওয়াং। তার কাঁধের নিচে পিঠের অংশে কোপ লাগে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনছি। তবে আহতদের কাছ থেকে এখনো লিখিত কোন অভিযাগ পাইনি। অভিযাগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

[irp]

ট্যাগস :

দুই বাংলাদেশী শ্রমিককে কুপিয়ে আহত করছে চিনা নাগরিক

আপডেট সময় : ১২:৩৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১