ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

দুর্গন্ধ সন্ধান দিল এক বৃদ্ধের লাশের

News Editor
  • আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২৭ বার পড়া হয়েছে

দুর্গন্ধ সন্ধান দিল এক বৃদ্ধের লাশের। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়া এলাকায়। শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার নলগোড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে ফুয়াদ হাওলাদার নামে ৮০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আনসার উদ্দিন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : আল্লামা মুশাহিদ বায়মপুরীর পুরনো কবর থেকে বেরোচ্ছে সুগন্ধি!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার সময় পৌরসভার নলগোড়া গ্রামের ভাড়া বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে স্থানীয়রা জানালা দিয়ে ওই কক্ষটির কাছে এগিয়ে যায়। কক্ষের জানালা দিয়ে ভেতরে ফুয়াদ হাওলাদারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত ফুয়াদ হাওলাদার দীর্ঘ পাঁচ মাস ধরে ওই কক্ষে ভাড়া থাকতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস :

দুর্গন্ধ সন্ধান দিল এক বৃদ্ধের লাশের

আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০