ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা
আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টারঃ

দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে বিদায়ী উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। তবে দুদকে দাখিল করা অভিযোগের তালিকায় সবার উপরে আছেন সাবেক উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

দুদক সূত্রে জানা যায়, আসিফের বিরুদ্ধে প্রায় ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে।

দুদকের অপর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই অভিযোগ গুলোর বড় অংশই করেছেন ভুক্তভোগীরা, যেখানে স্ব স্ব নাম-ঠিকানা উল্লেখ করে ঘুষ প্রধান ও অনিয়মের তথ্য প্রদান করেছেন তারা।

এমনকি বেআইনী কাজ হাসিলের উদ্দেশ্যে ঘুষ নিয়ে পরবর্তীতে কাজ না করানোর অভিযোগের সঙ্গে আছে তথ্য-প্রমাণাদি।

পাশাপাশি ক্রিপটোকারেন্সি ও মানিলন্ডারিং সম্পর্কিত অভিযোগও উঠে এসেছে এসব তথ্যে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ করা হয়েছে।

একইসাথে চাঁদাবাজির অভিযোগ, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব নিয়েও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সাবেক ক্রীড়া উপদেষ্টা হবার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মত অভিযোগও আছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ।

অপরদিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে প্রথা ভেঙে নিয়োগের জন্য সরাসরি সুপারিশ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যা দুর্নীতি ও অনিয়মের তদন্ত করছে দুদক।

এছাড়াও উপদেষ্টার দায়িত্ব ছাড়ার সময় তার নিজের ও পরিবারের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ না করার বিষয়টিও অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় : ১২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬