দেওয়ানগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
- আপডেট সময় : ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১০৯২ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এ উপলক্ষে রবিবার দেওয়ানগঞ্জ পৌরসভার বরকত উল্লাহ শিশু একাডেমী ভিটামিন এ ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সোলাইমান হোসেন, সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান, আর এম ও ডাঃ নাফিজুর রহমান, সহ মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কালের কণ্ঠের প্রতিনিধি তারেক মাহমুদ ও নয়া দিগন্তের খাদেমুল ইসলাম, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আসা অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


















