ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশিয় অস্ত্রের আঘাতে পানছড়িতে নিহত-এক

Md Elias
  • আপডেট সময় : ১১:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

দেশিয় অস্ত্রের আঘাতে পানছড়িতে নিহত-এক

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

দেশীয় অস্ত্রের আঘাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় একজন নিহত হয়েছে। নিহতর নাম সমীর দত্ত ত্রিপুরা (২৯)। আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের হেলাধুলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা কমলা চরণ ত্রিপুরার ছেলে ও লতিবান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সোনা মোহন ত্রিপুরার ছোট ভাই।

জানা গেছে, সম্প্রতি পানছড়ির উপজেলাধীন লতিবান ইউনিয়ন এলাকার হেলাধুলা পাড়ায় গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাড়াবাসীর মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিম বলেন, প্রতিপক্ষ মালেন্দ্র ত্রিপুরার বাড়ির সামনের রাস্তায় মরদেহটি পড়েছিলো। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সকালে তা ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

দেশিয় অস্ত্রের আঘাতে পানছড়িতে নিহত-এক

আপডেট সময় : ১১:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২