দৌলতদিয়ায় বাস দুঘর্টনায় স্থানীয় সরকার মন্ত্রীর শোক
- আপডেট সময় : ১০:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
দৌলতদিয়ায় বাস দুঘর্টনায় স্থানীয় সরকার মন্ত্রীর শোক
সাজ্জাদ রায়হানঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাসের অর্ধশত যাত্রী নিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়া এবং এখনও পর্যন্ত অধিকাংশ যাত্রীর কোন হদিস না পাওয়া, দেশব্যাপী জনমনে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, বহুদিন ধরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে জীবনহানি ঘটেই যাচ্ছে। এসব দুর্ঘটনার বিষয়ে পূর্ব থেকে সজাগ ও সতর্ক থাকলে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি এড়ানো যেতো। নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারকাজ অতিদ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। তদন্ত কমিটি গঠন করে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুুঁজে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, এ দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশসহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
দৈনিক আস্থা/এমএইচ



















