ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ধর্ম নিয়ে কটূক্তির মামলায় দর্জির ৭ বছরের কারাদণ্ড

News Editor
  • আপডেট সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • / ১১০৮ বার পড়া হয়েছে

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় পিরোজপুরের এক দর্জির ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডপ্রাপ্ত ওই দর্জির নাম সুজন দে। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার আগে সুজন দে ট্রাইব্যুনালে হাজির হন।  রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সুজন দে’র বাড়ি পিরোজপুর জেলায়। তিনি একটি দোকানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালের ২০ মে আসামি তার ফেসবুক আইডিতে হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন, যা ধর্মানুভূতিতে আঘাত হানে।

ওই ঘটনায় রাঙ্গামাটি জেলার লংগদু থানার এসআই সালাউদ্দিন সেলিম মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

ধর্ম নিয়ে কটূক্তির মামলায় দর্জির ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০