ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ধামইরহাট সীমান্তে ৫৩ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ– নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারকালে ৬টি স্বর্ণেন বারসহ কিবরিয়া (৩৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে ১৪ বিজিবি। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁ ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন। আটক কিবরিয়া ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে। সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বিষয়টি জানান, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারি সাথে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। সম্প্রতি সে সোনা চোরাচালানের সাথে জড়িত এমন একটি তথ্য বিজিবির হাতে আসে। এরপর থেকে গত বেশ কিছুইদিন যাবত তার চলাফেরা মনিটরিং করছিলো বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত লাগুয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য তেপান্ন লক্ষ্য তেরো হাজার দুইশত একত্রিত টাকা। বিজিবি অধিনায়ক আরও জানান, সোনা চোরাকারবারি সাথে আরও কেউ জড়িত আসে কিনা বিষয়টি বিজিবি মনিটরিং করছে। আমরা আশা করি এমন অপরাধ দমনে আমরা সফল হতে পারবো। আটকের পর আসামিকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারী অফিসে হস্তান্তর করা হয়। অন্যদিকে ধামইরহাট সীমান্তের পৃথক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ্য টাকা। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে পণ্যগুলো বাংলাদেশ অবৈধভাবে নিয়ে আসছিল। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।

ট্যাগস :

ধামইরহাট সীমান্তে ৫৩ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

আপডেট সময় : ০৩:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩