ধামইরহাটে বেপরোয়া ভাবে ট্রাক্টর চালাতে গিয়ে জখম-১
- আপডেট সময় : ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬১ বার পড়া হয়েছে
ধামইরহাটে বেপরোয়া ভাবে ট্রাক্টর চালাতে গিয়ে জখম-১
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে অবৈধ ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে এক দোকান গুড়িয়ে দিয়েছে। ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ধামইরহাট পূর্ব বাজার চৌধুরী মার্কেটে এ দূর্টঘনা ঘটে। ধামইরহাট শিমুলতলী নদী থেকে বালু বোঝাই করে একটি ট্যাক্টর পাশ্ববর্তী জেলা জয়পুরহাট উদ্দেশে রওনা দেয়।
পথি মধ্যে ধামইরহাট পূর্ব বাজার অতিক্রম করার সময় দ্রুত গতির ট্যাক্টরটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে মার্কেটের বারান্দা ভেঙ্গে দোকানে ঢুকে পড়ে। এতে ওই মার্কেটির মালিকের অনেক ক্ষতি সাধন হয়। এ ট্যাক্টরের ধাক্কায় গুরুতর ভাবে জখম হওয়া ভ্যান ওয়ালা ইসমাইল হোসেন ঝাড় (৫৯) কে স্থানীয়রা উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত ভ্যানচালকের বাড়ী উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়পুর গ্রামে। পরে পুলিশ এসে ট্যাক্টরটি থানায় হেফাজতে নেয়।


























