শিরোনাম:
নবাবগঞ্জ বান্দুরা বাস স্ট্যান্ডে আগুন, পুড়ল ১০ বাস
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এন মল্লিক পরিবহনের ১০টি ও ১৫ দোকান বাস পুড়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
[irp]
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাসস্ট্যান্ডের পাশে নদী পাড়ের অটোরিকশার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের ১০টি বাস পুড়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।




















