নলছিটিতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৭৪ বার পড়া হয়েছে
নলছিটিতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে নলছিটি চায়না মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, থানার ওসি মোঃ আতাউর রহমান।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন সঞ্চালিত সভায়নউপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, মৎস্য সম্পদ কর্মকর্তা সাইয়্যদা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ভেটোনারি সার্জন ডাঃ আহসান মানিক প্রমুখ।
[irp]


























