ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র খাবার স্যালাইন বিতরণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

আমির হোসেন ,বিশেষ প্রতিনিধিঃ

কোভিড১৯ করোনা ভাইরাস’র সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চত্বরে স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (ভার্চুয়ালি সংযুক্ত) সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহম্মদ কাওসার হোসাইন। উপস্থিত ছিলেন কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহম্মদ আলমগীর সিকদার, ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার রুনু, সিটিজেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, এস.আর সোহেল, মো. মশিউর রহমান, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, পৌর শাখার সভাপতি মো. পলাশ হাওলাদার, প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান, সদস্য মো. সজীব, কুশঙ্গল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আলমগীর হোসেন মামুন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জামাল, সদস্য সচিব তুহিন মিত্র, কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার রোকন প্রমুখ।
পরে ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে ১ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়নের সরমহল ও সেওতা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) কাছে খাবার স্যালাইন হস্তান্তর করা হয়েছে।

[irp]

সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, নলছিটি উপজেলায় আশঙ্কাজনক হারে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় খাবার স্যালাইন ও আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

এ কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হবে। কুশঙ্গল ইউনিয়নে স্যালাইন বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

খুব শিগগিরই সংগঠনের পক্ষ থেকে আইভি স্যালাইন বিতরণ করা হবে।

ট্যাগস :

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র খাবার স্যালাইন বিতরণ

আপডেট সময় : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১