ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নাটোরে রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

নাটোরে রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর

স্টাফ রিপোর্টারঃ

নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চে অংশ নিতে যাওয়া গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে পরিবহনে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও সরকারদলীয় নেতারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শহরতলী ডাল সড়ক এলাকায় গাড়ি তল্লাশি করে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে আহত করা হয়। এ সময় একটি মাইক্রোবাস পেট্রোল নিক্ষেপ করে পুড়িয়ে দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে শহরতলী দিঘাপতিয়া মোড়ে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এছাড়া তেবারিয়া ও সৈয়দ মোড়েও বিভিন্ন গাড়ি তল্লাশি করা হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ঘটনার জন্য জেলা বিএনপির আহ্বায়ক সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করেন। তবে ক্ষমতাসীন দলের নেতারা হামলার কথা অস্বীকার করেছেন।

সদর থানার ওসি নাছিম উদ্দিন বলেন, কারা গাড়িতে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

ট্যাগস :

নাটোরে রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর

আপডেট সময় : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩