ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুর

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টারঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত তার বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় বাড়ির গেটে থাকা কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল যুবক বাড়িটির সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়ে। এতে কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, এর আগে শনিবার রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। নাশকতার মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীরা বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রিয়াজ হাসান বাংলানিউজকে বলেন, একটি মিছিল যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট সময় : ০২:৪৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬