ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে
বাড়ি

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় একটি পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রবিবার (২২ মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী রোজিনা ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এর আগে গত ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এতে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের নেতা আমির প্রধানের সহযোগী আনোয়ার হোসেন অনু, আনিছুর রহমান ও রুবেল দীর্ঘদিন ধরে জমি দখলের উদ্দেশ্যে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এক পর্যায়ে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরো জানান, হামলাকারীরা শুধু মারধর ও ভাঙচুরই করেনি, আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। পুলিশ মামলা গ্রহণ করেছে এবং জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি

আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬