ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: আরো ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে আরো একজনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • / ১১০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জের ষষ্ঠতলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে। শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম মিনহাজ। তিনি মো. বিশালের ছেলে।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ মাহফুজুল ইসলাম।তারও আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান মো. মিশাল। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, ৮ মার্চ (সোমবার) দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় একটি বাড়ির ষষ্ঠতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। ওই রাতেই সবাইকে হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে মিশালের স্ত্রী মিতার ১৪ শতাংশ, তাদের মেয়ে আফসানার ১০, ছেলে মিনহাজের ৫০, মাহফুজুল ইসলামের ৮০ ও সাব্বিরের ৪২ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল।

ট্যাগস :

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: আরো ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে আরো একজনের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১