ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

আদালত ডেস্কঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলো, ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকার ইদ্রিস চকিদারের স্ত্রী সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার বিল্লাল মুন্সীর ছেলে মনির হোসেন। তাদের সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং মনির হোসেন পলাতক।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার হেলাল উদ্দিনের ছেলে মোঃ কাজল মিয়া, লাল খা এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোঃ জুয়েল, কোতয়ালের বাগ এলাকার মোঃ আব্দুল ছালামের ছেলে নুরুল ইসলাম, বরগুনা জেলার আব্দুল ছালামের মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার মৃত আবুল কাশেমের ছেলে লিটন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে এ রায় ঘোষণা করেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিপ্রা মোদক বলেন, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। আদালত সেই মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

ট্যাগস :

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩