নাড়িয়া পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে একা পেয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ
- আপডেট সময় : ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ১০৪৮ বার পড়া হয়েছে
শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হোসেন হাওলাদার (৪৫) নামে এক কৃষককে ফসলের জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (১৮ ডিসেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে কাতার বিশ্বকাপ টুর্নামেন্ট ফুটবল খেলা আচুরা জোড়া ব্রিজ বাজারে টিভিতে দেখে বাড়ি যাওয়ার সময় রাস্তার ওপর তিনি হামলার শিকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমান তার অবস্থা আশংকাজনক। কৃষক হোসেন হাওলাদার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে। হোসেন হাওলাদার সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন ফসলের জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে আমার রাড়ি আসার পথে জঙ্গলে জয়লাল ছৈয়াল, সুমন ছৈয়াল, আরিফ ছৈয়াল, হানিফ ছৈয়াল, সুজন মাদবর ও সলেমান ঢালী সহ ১০থেকে ১৫ জন লোক তাদের হাতে থাকা বাঁশের লাঠি লোহার রড কাঠের চলা নিয়ে ওঠপেতে থাকে। আমি ঐখানে আসলে তারা আমার উপর হামলা করে। হোসেন হাওলাদারের স্ত্রী আকলিমা বেগম বলেন জয়নাল ছৈয়াল ও তার লোকজন নিয়ে আমার স্বামীকে পিটিয়ে দুই পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় এলো পাতালি ভাবে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এখন আমার সংসার কি চলবো আমার স্বামীর দুটি পা ভেঙ্গে অচল করে দেয। আমি এই হামলা কারিদের বিচার চাই স্থানীয় সুত্রে জানা গেছে, জয়নাল ছৈয়ালের সাথে একই গ্রামের হোসেন হাওলাদারের মধ্যে ফসলের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে হোসেন হাওলাদার ফুটবল খেলা টিভিতে দেখে নিজ বাড়ি যাওয়ার সময় ধরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় প্রতিপক্ষ। পরে স্থানীয়রা হোসেন হাওলাদার কে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার জালাল খান বলেন জয়নাল ছৈয়ালের ও হোসেন হাওলাদারের সাথে ফসলের জমি নিয়ে মারামারি হইছে আমি শুনে হাসপাতালে দেখতে গিয়েছি বর্তমান তার অবস্থা আশংকাজনক। এ বিষয়ে জানার জন্য জয়নাল ছৈয়াল, খলিল ছৈয়াল,সুমন ছৈয়ালদের বাড়ি গেলে কাউকে পাওয়া যায়নি। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুল বলেন, এবিষয়ে অভিযোগ হইছে তদন্ত চলতেছে।
এস,এম,স্বাধীন-শরীয়তপুর প্রতিনিধি:




















