ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী জনসভায় আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সভা করতে আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সভামঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে তিনি আজ বিকেল ৩টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেত্রী (শেখ হাসিনা) তো আমাদের লোক। ফরিদপুর তার জেলা। তিনি তার জেলায় আসবেন এটি আমাদের জন্য বিরাট পাওয়া। তার কাছে আমাদের উন্নয়নের জন্য কিছু চাইতে হয় না। নেত্রী নিজেই ভালো জানেন ফরিদপুরকে কী দিতে হবে। আমরা তার জয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি আবারও প্রধানমন্ত্রী হলে এ অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

ট্যাগস :

নির্বাচনী জনসভায় আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪