ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

আন্তর্জাতিক ডেস্কঃ

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইহোয়ান ডানিয়েলসন এবং এভিন ইনচির অংশ নেন। সভায় বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড. ফরহাদ আলী খান, সাধারণ সম্পাদক যুবাইদুল হক সবুজ এবং সহ-সভাপতি ও সুইডেনের মূলধারার রাজনীতিবিদ ড. হুমায়ূন কবীর।

বক্তারা বলেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ, দলটির নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন এবং দেশে জঙ্গিবাদের উত্থান উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তারা দাবি করেন, বর্তমান সরকার একটি বিতর্কিত ও প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

সভায় আরও বলা হয়, একটি নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বক্তারা বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে।

বৈঠক থেকে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানানো হয়, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

আপডেট সময় : ০৫:৫৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬