নুসা’র উদ্যোগে দাফন-কাফন বাবদ আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৭:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১০৯৩ বার পড়া হয়েছে
নুসা’র উদ্যোগে দাফন-কাফন বাবদ আর্থিক সহায়তা প্রদান
শরীয়তপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় বীর কর্নেল শওকত আলী প্রতিষ্ঠিত নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)র উদ্যোগে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় করোনা মহামারী কালীন সময়ে দাফন-কাফন বাবদ মরহুম ব্যাক্তিদের পরিবারের সদস্যেদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় নুসা’র কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র উপদেষ্টা, বাংলাদেশ নন গভর্ণমেন্ট ডক্টরস এসােসিয়েশনের সভাপতি ডাঃ খালেদ শওকত আলী বলেন, প্রবীণ জনগোষ্ঠী আমাদের গর্ব, সামনে এগিয়ে চলার সাহস।
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় নুসা’র উদ্যোগে প্রবীণদের জন্য ১৮০ টি কম্বল, ২০ টি হাটার লাঠি, ২০ টি ছাতা, ২ টি হুইল চেয়ার, ২০ জনকে কমোড, ৫০ জনকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। এছারাও ১০০ জনকে ৫০০ টাকা করে পরিপোষক ভাতা দেওয়া হচ্ছে।
বঙ্গবন্ধু মুজিবের সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। নুসা’র ভাইস চেয়ারম্যান ডাঃ তানিয়া খালেদ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন , নুসা’র যুগ্ম-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড, উপপরিচালক কবির হোসেন, প্রবিন সংগঠনের সাধারণ সম্পাদক মালা বক্স কাজী প্রমুখ।
[irp]


























