ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

পদ্মাসেতুতে যানবাহন চলবে আগামী বছরের জুনে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

পদ্মাসেতুতে কাজের অগ্রগতি বিবেচনায় ২০২২ সালের জুন মাসে যানবাহন চলাচলের জন্য উপযুক্ত হবে। এ হিসেবে পদ্মাসেতু প্রকল্পের কাজ আরো এক বছর বেড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসের মধ্যে সব স্ল্যাব বসানোর কাজ শেষ করা গেলেও বর্ষার কারণে তাতে বিটুমিন বসানো যাবে না বলে বাড়াতে হচ্ছে প্রকল্পের মেয়াদ।

গত বছরের ১০ ডিসেম্বর সেতুতে সব স্প্যান বসানোর পর এখন চলছে স্ল্যাব বসানোর কাজ। দ্বিতল এ সেতুতে একই সঙ্গে চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। প্রায় ৩ হাজার স্ল্যাব বসাতে হবে।

অনলাইন ডেস্ক:দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

এদিকে প্রকল্প সূত্রে জানা গেছে, স্প্যান বসানোর জন্য প্রয়োজনীয় স্ল্যাব নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। চারটি দল আলাদা করে দিনের বেলা স্প্যানে স্ল্যাব বসানোর কাজ করছে। সর্বশেষ পরিকল্পনায় চলতি বছরের জুন মাসের মধ্যে সেতু চালুর কথা থাকলেও নানা জটিলতায় আরো এক বছর বাড়ানো হয়েছে মেয়াদ। জুন মাসের মধ্যে শতভাগ স্ল্যাব বসানোর পাশাপাশি এগিয়ে নেয়া হবে মূল সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় রেলিং বসানোর কাজ।

তবে এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে আগামী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোড স্ল্যাবের ওপর বিটুমিন বসানো যাবে না। করোনার কারণে লোকবল সংকটের বিষয়টিও সেতু কর্তৃপক্ষকে মাথায় রাখতে হচ্ছে।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মাসেতু প্রকল্পে সামনে আরো কোনো সসস্যা নেই। বর্তমান অগ্রগতি বিবেচনায় ২০২২ সালের জুন মাসে সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে। এরই মধ্যে মূল সেতুর ৯২ ভাগ কাজের অগ্রগতি হয়েছে।

ট্যাগস :

পদ্মাসেতুতে যানবাহন চলবে আগামী বছরের জুনে

আপডেট সময় : ০২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১