ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের নতুন ফাদ: আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার Logo বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পর পর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না- তারেক রহমান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১১০ বার পড়া হয়েছে

আস্থা ডেস্ক:   বাংলাদেশে আর কোনদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যপী বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃনমুল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসাবে রোববার (০১ সেপ্টেম্বর) কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য প্রদানকালে এই কথা বলেন।

তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে – সেটা না পারলে ছিটকে পড়তে হবে।

তারেক রহমান বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ, আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ, এদের অবস্থান অন্ধকারে, এরা সর্বত্র – সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলায়।

বিএনপির রাষ্ট্র কাঠামো সংষ্কারের পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি গত বছর জুলাইয়ে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে বলেন, বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায়, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়, রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুনীদের প্রতিনিধিত্ব ও অংশ গ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়, তরুন ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায়, নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশ গ্রহণ।

স্বাস্থ্য শিক্ষা কৃষি অর্থ নীতি সকল ক্ষেত্রে আনতে চায় যুগোপযোগী আমূল পরিবর্তন। গড়তে চায় ধর্ম বর্ন গোত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সমঅধিকারের আধুনিক বাংলাদেশ। তিনি দলের সকল নেতাকর্মীদের এই বার্তা জনগনের দোর গোড়ায় পৌঁছানোর নির্দেশ দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা। এদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপির একমাত্র শক্তি। জনগনের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে, কোনভাবেই এটা বিনষ্ট করা যাবে না। আর কেউ যদি কোন অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বলে দৃঢ় সতর্ক বার্তা পৌঁছে দেন। বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থাকলে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করে অতীতের মত আবারও দল হিসাবে সফল হবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

আস্থা/ ই

পর পর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না- তারেক রহমান

আপডেট সময় : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪