ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন জয় জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শিহাব(১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ । এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা রোববার (২৩ এপ্রিল) দুপুরে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক উপজেলার গোড়না গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ।

মামলা সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই গৃহবধূকে পাশের গ্রামের একজনের সঙ্গে বিবাহ দেয় তার পরিবার। বিবাহের পর থেকেই ওই গৃহবধূ বাবার বাড়িতে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত ওই যুবক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে গত শুক্রবার(২১ এপ্রিল) রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ওই যুবক গৃহবধূর ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে।

এদিকে ওই রাতেই গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর ঘরের দরজায় ডাকতে থাকলেও দরজা না খোলায় পরে শাশুড়িকে ডাক দেন। পরে তার শাশুড়ি মেয়ের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে মেয়ে ও ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখেন। পরে মেয়েকে জিজ্ঞাস করলে মেয়ে তার মাকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ যুবককে গ্রেপ্তার করে।

ট্যাগস :

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক আটক

আপডেট সময় : ১২:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩