পানছড়িতে ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে বিজিবি
- আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১১০৪ বার পড়া হয়েছে
পানছড়িতে ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে বিজিবি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় চোরাই গরুসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২৭ ডিসেম্বর/২৫) রাত আনুমানিক ২টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) গরুসহ একজনকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ আবুল হাসান শেখ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হাতিমারা এলাকার উত্তর সেগুন বাগান ভারতীয় গরু ও বিবিধ মালসহ উপজেলার শিবচরন কারবারী পাড়ার বাসিন্দা লিফ চরন চাকমার ছেলে রন্তু চাকমা (৩৩)কে আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গাভী গরু (মাঝারী) ১টি, ষাড় গরু (মাঝারী) ১০টি, BAOFENG ওয়াকিটকি সেট (মডেল নং- BF-888S) ১টি, Android মোবাইল সেট (Realme C-21) ১টি, Symphony L-140 বাটন মোবাইল সেট ১টি, AGeTel AG-160 মোবাইল সেট ১টি, সীমকার্ড ৩টি (০১৫৭৭১০৮০০৯, ০১৫৮০৭৯৭৯১৭ ও ০১৮৭৩৭৮১৬৫৯), চা-পাতি (দা) ১টি, ছুরি (দা) ১টি এবং টর্চ লাইট (ছোট) ১টি।
আটককৃত ভারতীয় গরু ও বিবিধ মালামালের আনুমানিক মূল্য ৭,৮৫,৪,৫০ টাকা।
বিজিবি সূত্রে আরও জানা যায়, আটককৃত আসামীসহ ভারতীয় গরু ও বিবিধ মালামাল পানছড়ি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে।










