পানছড়িতে জনবাণী পত্রিকার ৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১০৬৭ বার পড়া হয়েছে
পানছড়িতে জনবাণী পত্রিকার ৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দৈনিক জনবাণী পত্রিকার ৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় পানছড়ি প্রেসক্লাবে আলোচনা ও কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে ও পত্রিকাটির পানছড়ি প্রতিনিধি মিঠুন সাহা পরিচালিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

সভায় প্রধান অতিথি বলেন, সংবাদ পত্র ও সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পন! প্রতিটি কাজের ভালো-মন্দ দু,টি দিক আছে, খারাপ কাজের যেমন সমালোচনা করা হয়, তেমনি ভাবে ভালো কাজের ভালো আলোচনা হয়। প্রান্তিক জনগোষ্টির উন্নয়নে সরকারের গৃহীত কর্মসুচী অক্লপনীয় উন্নয়ন গুলো জনগনের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি দৈনিক জনবানীসহ সকল পত্রিকা আরো বহুলাংশে পঠিত এবং প্রচারিত হউক সেই প্রত্যাশায়সহ উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায় দিন ও দি নিউ নেশন এবং দৈনিক অরণ্য বার্তা পত্রিকার পানছড়ি প্রতিনিধি মোফাজ্জল হোসেন ইলিয়াছ, দৈনিক কালের কন্ঠ ও দি অভজারবার এবং দৈনিক পূর্বকোণ পত্রিকার পানছড়ি প্রতিনিধি শাহাজান কবির সাজু।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজল দেব,
মানব সেবা ও শিক্ষা কল্যান ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান, সহ-ভাপতি অরুন কুমার শীল, দৈনিক সরেজমিন কাজী ইসমাইল বিন ইউসুফ, বাংলাদেশ সংবাদ প্রতিদিনের চাঁন মিয়া, কাঠ ব্যবসায়ী মোঃ জাহেদ, মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সদস্য অমল চন্দ্র রায় প্রমুখ।





















