পানছড়িতে দুইশতাধিক দরিদ্রের মাঝে ঈদবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১০৬৩ বার পড়া হয়েছে
পানছড়িতে দুইশতাধিক দরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ
পানছড়ি প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুই শতাধিক দরিদ্র, অসহায়, গরীবের মাঝে ঈদ বস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ৫নং উল্টাছড়ি ইউনিয়নে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, খাগড়াছড়ি পৌর সভার সাবেক মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পরিবারের পক্ষ থেকে এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাথ দেব।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মায়া, মোঃ দুলাল হোসেন প্রমুখ।
















