ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ৪

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের ৪জন নিহত হয়েছে।

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেমানগর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সঙ্গে এ গোলাগুলি ঘটে।

এসময় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়।

নিহতরা হলো, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে।

এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিককে নব্য মুখোশ আখ্যায়িত করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবি করেছে প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ।

তবে ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ৪

আপডেট সময় : ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩