পানছড়িতে এতিম ও হেফজ শিক্ষার্থীদের পাশে ৩ বিজিবির অধিনায়ক ওয়াসি
- আপডেট সময় : ০২:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১০৫৬ বার পড়া হয়েছে
পানছড়িতে এতিম ও হেফজ শিক্ষার্থীদের পাশে ৩ বিজিবির অধিনায়ক ওয়াসি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩ বিজিবি লোগাং জোনের উদ্যােগে পানছড়িস্থ মোল্লাপাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছে ৩ বিজিবি লোগাং জোন। আজ সোমবার (৩রা এপ্রিল) দুপুর ১টার দিকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্টানটিতে উপস্থিত থেকে কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকের হাতে ইফতার সামগ্রী তুলেন দেন ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়াসি উদ্দিন আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৩ বিজিবি লোগাং জোনের এডি রাজ মাহমুদ।

ইফতার সামগ্রীর মাঝে রয়েছে মুড়ি ৭২ কেজি, চিনি ৭২ কেজি, ছোলা ৯০ কেজি, উন্নতমানের খেজুর ৭২ কেজি, চাল ১শ কেজি।

পরে তিনি প্রতিষ্টানটির বিভিন্ন ভবন ঘুরে দেখে ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং সমস্যার কথা শুনে হেফজ বিভাগের ঘর বর্ধিত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০০০ সালে মোল্লাপাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানা প্রতিষ্টার পর থেকেই বিজিবি লোগাং জোন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ঘর, খাবারের সংকট নিরসনে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শীত নিবারণের জন্য শীতবস্ত্রসহ প্রয়োজনীয় সহযোগীতা করে আসছেন।
















