শিরোনাম:
পানছড়িতে ৩ বিজিবি লোগাং কর্তৃক খেলাধুলার সামগ্রী বিতরণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ান ৩ বিজিবি লোগাং জোন আজ সোমবার দুপুর ১২টার দিকে এসকল খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
[irp]
পানছড়ি ব্যাটালিয়ান তিন বিজিবি ও লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম পিএসসি উপস্থিত থেকে স্থানীয় দুস্থ শিশু-কিশোরদের মাঝে এসকল সামগ্রী বিতরণ শেষে বলেন, এলাকার বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্টির জনসাধারণের মধ্যে সহ-অবস্থান নিশ্চিতের মাধ্যমে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লোগাং জোন নিরলসভাবে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।
লোগাং জোন এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ও ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেন জানান।

























