ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু

পার্বত্য চট্টগ্রামে রেজামনি সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ১১৫১ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামে রেজামনি সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পার্বত্য চট্টগ্রামে রেজামনি সেনা ক্যাম্প পরিদর্শন করেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

আজ শনিবার (২৯ মার্চ/২৫) তিনি খাগড়াছড়ি জেলার অন্তর্গত এই সেনা ক্যাম্পটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মনোবল ও কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় সেনাবাহিনীর প্রধান সকল সেনা সদস্যদেরকে তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।

পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের  সাথে মতবিনিময় করেন এবং পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ভূমিকার প্রশংসা করেন।

পরে তিনি সেনাপ্রধান বান্দরবানের উদ্দ্যেশে খাগড়াছড়ি ত্যাগ করেন।

প্রসঙ্গত, সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান লতিবান মৌজার রেজামনি সেনা ক্যাম্পে ১৯৮৮-১৯৯০ সালে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

পার্বত্য চট্টগ্রামে রেজামনি সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান

আপডেট সময় : ০১:২৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫