ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

পুঁজিবাজারে সূচকের উত্থান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন রোববার (১৮ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২১১ ও ২০৪০ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে ৬০২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৪৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে  ৫৫৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টি কোম্পানি কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
রোববার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, বিএটিবিসি, লংকাবাংলা, রবি, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪১৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৭ লাখ টাকার।

ট্যাগস :

পুঁজিবাজারে সূচকের উত্থান

আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১