ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী

আস্থা ডেস্কঃ

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় প্রথম দিন আজ রোববার অনুপস্থিত ছিল ১৭ হাজার ১৯২ পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৪ পরীক্ষার্থী। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত। পরে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ।

করোনার আগে সাধারণত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা শুরু হতো। করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪ হাজার ২২২ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০ জন, কুমিল্লায় ২ হাজার ৬২৮ জন, যশোরে ১ হাজার ৮৩৪ জন, চট্টগ্রামে ১ হাজার ৬০৭ জন, সিলেটে ৯৪০ জন, বরিশালে ১ হাজার ২৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন, ময়মনসিংহে ৯৭৮ জন।

এছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩ জন বরিশালে এবং একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন। আজ সারা দেশে মোট ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

ট্যাগস :

প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী

আপডেট সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩